আমি HASIB AL HASAN
Personal Branding Strategist & Digital Entrepreneur
সহজ কথায় বলতে গেলে, আমি একজন Personal Branding Strategist এবং Digital Entrepreneur। কিন্তু এর চেয়েও বড় পরিচয়, আমি বিশ্বাস করি- সঠিক উপায়ে নিজেকে বিশ্বের সামনে তুলে ধরতে পারলে, যেকোনো মানুষ অনলাইন দুনিয়ায় একটি অত্যন্ত শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী পরিচয় তৈরি করতে পারে।
আজকের এই ডিজিটালাইজেশনের যুগে আপনি কী কাজ জানেন, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো- মানুষ আপনাকে কী নামে চেনে এবং কতটা বিশ্বাস করে। আমি মূলত কাজ করি বিজনেস ওনার, কনটেন্ট ক্রিয়েটর এবং ফ্রিল্যান্সারদের সাথে, যারা ভিড়ের মাঝে হারিয়ে না গিয়ে নিজেদের নাম, কাজ এবং কথা দিয়ে মানুষের মনে একটা স্থায়ী জায়গা তৈরি করতে চান।



